মারা গেছেন পপতারকা লরেন বেনেট

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া ‘পার্টি রক অ্যান্থেম’ গানের কণ্ঠশিল্পী ব্রিটিশ পপ গায়িকা লরেন বেনেট আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে তার

2026-07-07T21:17:11+00:00
2026-07-07T21:17:11+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
বিনোদন
মারা গেছেন পপতারকা লরেন বেনেট
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:১৭ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া ‘পার্টি রক অ্যান্থেম’ গানের কণ্ঠশিল্পী ব্রিটিশ পপ গায়িকা লরেন বেনেট আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। আকস্মিক এই খবরে সংগীতপ্রেমীদের পাশাপাশি আন্তর্জাতিক পপ অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার লরেনের সাবেক গার্ল ব্যান্ড ‘জি.আর.এল.’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে পরিবার কিংবা ব্যান্ডের পক্ষ থেকে এখনো মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২০১১ সালে এলএমএফএও-এর বিশ্বখ্যাত গান ‘পার্টি রক অ্যান্থেম’-এ কণ্ঠ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান লরেন বেনেট। গানটি প্রকাশের পর টানা ছয় সপ্তাহ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষস্থান দখল করে রাখে। পরবর্তীতে এটি বিলবোর্ডের ইতিহাসে অন্যতম সফল গানের স্বীকৃতি পায়।

ইউটিউবেও গানটির ব্যাপক জনপ্রিয়তা ছিল। বর্তমানে এর মিউজিক ভিডিওর ভিউ ২ দশমিক ৫ বিলিয়নেরও বেশি, যেখানে লরেনের পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

২০১৪ সালে তিনি গার্ল ব্যান্ড ‘জি.আর.এল.’-এ যোগ দেন। দলটির ‘আগলি হার্ট’ গানটি প্রকাশের পর তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। একই সময়ে মার্কিন র‌্যাপার পিটবুল-এর ‘ওয়াইল্ড ওয়াইল্ড লাভ’ গানেও ব্যান্ডটির সঙ্গে কণ্ঠ দেন লরেন।

তবে ২০১৫ সালে ব্যান্ডের সদস্য সিমোন ব্যাটেলের মৃত্যুর পর দলটির কার্যক্রম কার্যত ভেঙে পড়ে।

সংগীতের পাশাপাশি ‘ডেট নাইট’ ও ‘২১ জাম্প স্ট্রিট’-সহ কয়েকটি হলিউড চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকেও কণ্ঠ দিয়েছেন লরেন বেনেট।

লরেনকে স্মরণ করে ‘জি.আর.এল.’ এক বার্তায় জানায়, তার আন্তরিকতা, হাসিমুখ এবং অসংখ্য স্মৃতি চিরকাল সবার হৃদয়ে বেঁচে থাকবে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরাও শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করছেন।

সূত্র: বিবিসি


  বিষয়:   লরেন বেনেট  পার্টি রক অ্যান্থেম  আগলি হার্ট  মৃত্যু  কণ্ঠশিল্পী  ব্রিটিশ পপ গায়িকা 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: