‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে আবেগঘন বার্তা অপূর্বর

বিনোদন

‘খেলা কখনোই জীবনের চেয়ে বড় নয়’—ব্রাজিল সমর্থক এক তরুণের মৃত্যুর ঘটনায় এমন বার্তাই দিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।বিশ্বকাপে ব্রাজিলের

2026-07-07T17:38:34+00:00
2026-07-07T17:38:50+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
বিনোদন
‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে আবেগঘন বার্তা অপূর্বর
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩৮ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি
‘খেলা কখনোই জীবনের চেয়ে বড় নয়’—ব্রাজিল সমর্থক এক তরুণের মৃত্যুর ঘটনায় এমন বার্তাই দিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে করা কটাক্ষ সহ্য করতে না পেরে ওই তরুণ আত্মহত্যা করেছেন।

ঘটনাটি জানার পর গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা অপূর্ব। সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতনের বয়স ২১ বছর। তিনি ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন।

পরিবারের সদস্যদের দাবি, ব্রাজিলের পরাজয়ের পর বিভিন্ন ধরনের কটাক্ষে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রতন।

নিজেও ব্রাজিলের সমর্থক হওয়ায় ঘটনাটি অপূর্বর মনে দাগ কেটেছে। মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খেলাকে বিনোদনের জায়গায় রাখার আহ্বান জানান এবং জীবনের গুরুত্বের কথা তুলে ধরেন।

অপূর্ব লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান।

এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা যেন জীবনের চেয়ে বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধু একটা খেলা।’

খেলাকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা, সমর্থকদের আবেগ ও ট্রল থাকলেও তা যেন সীমা অতিক্রম না করে—সেই আহ্বানও জানিয়েছেন এই অভিনেতা।

তিনি বলেন, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাও বন্ধ করুন। আপনার কাছে এটি মজা মনে হতে পারে, কিন্তু অন্য কারও জন্য সেটি মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’

সবশেষে জীবনকে খেলার চেয়ে বেশি মূল্য দেওয়ার আহ্বান জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’


  বিষয়:   জিয়াউল ফারুক অপূর্ব  ব্রাজিল সমর্থক  কুষ্টিয়া  বিশ্বকাপ  ব্রাজিলের হার  ফুটবল  সমর্থক  আত্মহত্যা  ব্রাজিল ফুটবল 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: