আবারও কি শাকিব-ইধিকা জুটি ফিরছে?

বিনোদন ডেস্ক

বিনোদন

আবারও শাকিব খান ও ইধিকা পালকে একসঙ্গে দেখা যাবে কি না—এ নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ‘বরবাদ’-এর সাফল্যের পর

2026-07-06T20:52:24+00:00
2026-07-06T20:52:24+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
বিনোদন
আবারও কি শাকিব-ইধিকা জুটি ফিরছে?
বিনোদন ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম 
সংগৃহীত ছবি
আবারও শাকিব খান ও ইধিকা পালকে একসঙ্গে দেখা যাবে কি না—এ নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ‘বরবাদ’-এর সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ঘিরে এমন প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচনায়।

‘প্রিয়তমা’ দিয়ে ঢালিউডে অভিষেক হওয়া পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল প্রথম ছবিতেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেন। পরবর্তীতে ‘বরবাদ’-এও এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি ব্যাপক প্রশংসা পায়।

নতুন সিনেমার ঘোষণা আসার পর থেকেই ভক্তদের একটি বড় অংশ আবারও শাকিব-ইধিকা জুটিকে দেখতে চাওয়ার আগ্রহ প্রকাশ করছেন। বিশেষ করে শাকিব খানের একটি পোস্টে ‘বরবাদ টিম ফিরছে’ উল্লেখ থাকায় সেই আলোচনা আরও জোরদার হয়।

তবে বিষয়টি নিয়ে প্রযোজনা সূত্র জানায়, সিনেমার চিত্রনাট্যের কাজ এখনো শেষ হয়নি। তাই নায়িকা চূড়ান্ত করা হয়নি।

প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, ‘এখন পর্যন্ত শাকিব খানই চূড়ান্ত হয়েছেন। স্ক্রিপ্টিং শেষ না হওয়ায় নায়িকার বিষয়টি এখনই নিশ্চিত করা যাচ্ছে না।’

তিনি আরও জানান, নায়িকার শর্টলিস্টে তিন-চারজন রয়েছেন। এর মধ্যে ইধিকা পালও আছেন। স্ক্রিপ্টিং শেষ হলে চরিত্র অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করা হচ্ছে, আগস্টের শেষ দিকে নায়িকার নাম ঘোষণা করা হবে।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। থ্রিলার-অ্যাকশন ঘরানার এই ছবির শুটিং দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে হবে এবং আগামী বছরের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।


  বিষয়:   শাকিব খান  ইধিকা পাল  বরবাদ  প্রিয়তমা  মেহেদী হাসান হৃদয়  নতুন সিনেমা  ঢালিউড  থ্রিলার সিনেমা  চলচ্চিত্র জুটি 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: