নান্দনিক ফ্যাশন আর অভিজাত স্টাইলের জন্য বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী জয়া আহসান। আমাগী ১০ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। সিনেমার মুক্তির আগে নতুন রূপে হাজির হলেন এই অভিনেত্রী। এবার সাদা ব্লেজারের সঙ্গে রাজকীয় পান্নার গয়না পরে নতুন এক ফটোশুটে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ছবিটিতে জয়া আহসানকে অত্যন্ত গ্ল্যামারাস লুকে দেখা যাচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) নতুন ফটোশুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া।
নতুন এই লুকে জয়া আহসানকে দেখা গেছে সাদা ডাবল-ব্রেস্টেড ব্লেজারের সঙ্গে ভারী পান্না ও হীরাখচিত নেকলেস, মানানসই আংটি এবং পরিমিত মেকআপে। পেছনে টেনে বাঁধা চুল, স্মোকি আই-মেকআপ ও নিউড শেডের লিপস্টিক তার পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ফটোশুটে আধুনিক পোশাকের সঙ্গে ঐতিহ্যবাহী গয়নার সমন্বয় জয়ার স্টাইলকে দিয়েছে ভিন্ন মাত্রা। ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই মন্তব্য করেছেন, বয়সকে যেন হার মানিয়েছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্টের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান। নতুন এই ফটোশুটও তার সেই ধারাবাহিকতারই আরেকটি উজ্জ্বল উদাহরণ।
ক’দিন আগে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমা নিয়ে জয়া বলেন, ‘অভিনয়শিল্পীর বাইরে আমি একজন দর্শকও। তাই আমিও অপেক্ষা করছি সিনেমাটি দেখার জন্য। এই সিনেমার প্রথম পর্বে যে সম্পর্কের সমীকরণ আমরা দেখেছিলাম, এবার সেটি কোন দিকে মোড় নেয়, সেটাই দেখবে দর্শক।