১৮ বছর পর অক্ষয়-রাভিনা জুটির বাজিমাত, ১০ দিনে আয় কত?

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া অক্ষয় কুমারের বহুল আলোচিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে ১০ দিনে ভালো আয়

2026-07-06T21:06:37+00:00
2026-07-06T21:06:37+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
বিনোদন
১৮ বছর পর অক্ষয়-রাভিনা জুটির বাজিমাত, ১০ দিনে আয় কত?
বিনোদন ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম 
১৮ বছর পর অক্ষয়-রাভিনা জুটির বাজিমাত, ১০ দিনে আয় কত?
দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া অক্ষয় কুমারের বহুল আলোচিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে ১০ দিনে ভালো আয় করেছে। জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হিসেবে নির্মিত ছবিটি গত ২৬ জুন ভারতের প্রায় ৩ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

আহমেদ খান পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রায় ১৮ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা গেছে অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনকে। মুক্তির পর ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে শুরুটা ছিল ইতিবাচক।

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১০ দিনে ভারতে ছবিটির গ্রস আয় হয়েছে ১৩৬ কোটি ৮০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ২৯ কোটি ৯৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৬৬ কোটি ৭৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৫ কোটি ৬৮ লাখ টাকা।

অন্যদিকে, বলি মুভি রিভিউজের হিসাবে প্রথম ১০ দিনে ছবিটির দৈনিক নেট আয় ছিল যথাক্রমে ১৫ কোটি, ২০ কোটি, ২৪.৭৫ কোটি, ৮.২৫ কোটি, ৮.৫০ কোটি, ৫.৭৫ কোটি, ৫ কোটি, ৪ কোটি, ৭ কোটি এবং ৯ কোটি রুপি। তাদের হিসাব অনুযায়ী, ১০ দিনে বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় হয়েছে ১৩৮ কোটি ২৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৮ কোটি ৮১ লাখ টাকা।

সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মাল্টিস্টারার এই সিনেমায় ৩০ জনেরও বেশি জনপ্রিয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়স তলপাড়ে, তুষার কাপুর, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, লারা দত্ত, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা ও মুকেশ তিওয়ারি।

ছবিটি প্রযোজনা করেছেন ফিরোজ নাদিয়াদওয়ালা। অক্ষয় কুমার জানিয়েছেন, প্রায় ১১৫ কোটি রুপি বাজেটের এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি।

উল্লেখ্য, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৭ সালে। ২০১৫ সালে আসে ‘ওয়েলকাম ব্যাক’। প্রায় এক দশক পর এবার মুক্তি পেল সিরিজটির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। প্রথম দুটি সিনেমা পরিচালনা করেছিলেন আনিস বাজমি, আর নতুন ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন আহমেদ খান।


  বিষয়:   অক্ষয় কুমার  ওয়েলকাম টু দ্য জঙ্গল  রাভিনা ট্যান্ডন  বলিউড  বক্স অফিস  ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজি  সিনেমা আয় 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: