ক্যামেরার সামনে ফিরছেন বুবলী

অনলাইন ডেস্ক

বিনোদন

দ্বিতীয়বারের মতো মাতৃত্বকালীন বিরতিতে থাকা চিত্রনায়িকা শবনম বুবলী আবারও কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আগামী সেপ্টেম্বরে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’

2026-07-08T19:16:31+00:00
2026-07-08T19:16:31+00:00
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
বিনোদন
ক্যামেরার সামনে ফিরছেন বুবলী
অনলাইন ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:১৬ পিএম 
সংগৃহীত ছবি
দ্বিতীয়বারের মতো মাতৃত্বকালীন বিরতিতে থাকা চিত্রনায়িকা শবনম বুবলী আবারও কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আগামী সেপ্টেম্বরে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার মাধ্যমে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরবেন এই অভিনেত্রী।

বুবলীর কাজে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা জাহিদ হোসেন। তিনি জানান, বুবলীর সঙ্গে শুটিং নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে তিনি নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর থেকেই সিনেমাটির দৃশ্যধারণে অংশ নেবেন তিনি।

গত ১১ মে কন্যাসন্তানের মা হওয়ার পর থেকেই আড়ালে রয়েছেন বুবলী। এর আগে ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ‘প্রেশার কুকার’ সিনেমার প্রচারণাতেও তাকে দেখা যায়নি।

পুরান ঢাকার মানুষ, ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির শুটিং শুরু হয়। নির্মাতা জানান, বুবলীর বিরতিতে কাজ থেমে থাকেনি। সিনেমাটির গল্পের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উৎসব ও বাস্তব লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে।

জাহিদ হোসেন বলেন, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত প্রেমের গল্পের সিনেমা। দুই মানুষের সম্পর্কের গল্পের পাশাপাশি এতে পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিও তুলে ধরা হবে।

সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এছাড়া এতে অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু ও রোজী সিদ্দিকীসহ আরও অনেকে।

নির্মাতা জানান, আগামী বছর রোজার ঈদের মিছিলের দৃশ্যধারণের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শেষ হবে। পোস্ট প্রোডাকশনের কাজ শেষে কোরবানির ঈদের পর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সিনেমাটির।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: