শুটিং সেটে পোকার কামড়, হাসপাতালে রাজেশ শর্মা

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণি অভিনেতা রাজেশ শর্মা শুটিং সেটে বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রভাস-এর সঙ্গে রামোজি ফিল্ম সিটিতে

2026-07-08T18:34:23+00:00
2026-07-08T18:34:23+00:00
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
বিনোদন
শুটিং সেটে পোকার কামড়, হাসপাতালে রাজেশ শর্মা
বিনোদন ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
দক্ষিণি অভিনেতা রাজেশ শর্মা শুটিং সেটে বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রভাস-এর সঙ্গে রামোজি ফিল্ম সিটিতে একটি সিনেমার শুটিং চলাকালে এ ঘটনা ঘটে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা গেছে, শুটিং শেষে স্থানীয় কয়েকজন টেকনিশিয়ানের সঙ্গে আড্ডা দেওয়ার সময় একটি বিষাক্ত পোকা রাজেশের ডান পায়ে কামড় দেয়। প্রথমে বিষয়টি গুরুতর মনে না করায় তিনি শুটিং চালিয়ে যান। তবে কয়েক ঘণ্টা পর পায়ে তীব্র ব্যথা, জ্বর ও শারীরিক অস্বস্তি শুরু হলে তাঁকে কলকাতায় আনা হয়।

হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা জানান, তাঁর পায়ের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ডান পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত সংক্রমণের প্রভাব দেখা গেছে এবং আক্রান্ত স্থানে ফোসকাও হয়েছে। পাশাপাশি জ্বর ও শ্বাসকষ্টের সমস্যার চিকিৎসাও চলছে। ডায়াবেটিস থাকায় তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

চিকিৎসকদের ভাষ্য, সংক্রমণ জটিল আকার নিলে রক্ত জমাট বাঁধার মতো ঝুঁকি তৈরি হতে পারে। তাই তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, রাজেশ এখনো বিপদমুক্ত নন এবং তাঁর অবস্থা সম্পর্কে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করা যাচ্ছে না।

এদিকে অভিনেতাকে দেখতে হাসপাতালে গিয়েছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও সঞ্চালক-অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তাঁরা রাজেশের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেছেন। একই সঙ্গে এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: