আকাশে মেঘ, বাজারে জলাবদ্ধতা—রাজবাড়ীতে বৃষ্টি মানেই দুর্ভোগের শুরু

রাজবাড়ী জেলা সংবাদদাতা

সারাদেশ

বৃষ্টি নামলেই রাজবাড়ী বাজারের চিত্র বদলে যায়। ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে যাওয়া ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই

2026-07-07T19:06:51+00:00
2026-07-07T19:06:51+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
আকাশে মেঘ, বাজারে জলাবদ্ধতা—রাজবাড়ীতে বৃষ্টি মানেই দুর্ভোগের শুরু
আকাশে মেঘ,বাজারে জলাবদ্ধতা,বৃষ্টি মানেই,দুর্ভোগের শুরু
রাজবাড়ী জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম 
ছবি : ভিডিও থেকে নেওয়া
বৃষ্টি নামলেই রাজবাড়ী বাজারের চিত্র বদলে যায়। ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে যাওয়া ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। হাঁটুসমান পানির দুর্ভোগ পেরিয়ে চলতে হয় ব্যবসায়ী ও ক্রেতাদের। কেউ বাধ্য হয়ে পানি মাড়িয়ে কেনাকাটা করেন, আবার অনেকে ভোগান্তি এড়িয়ে ফিরে যান খালি হাতে।

সম্প্রতি সরেজমিনে রাজবাড়ী বাজারের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, বৈরী আবহাওয়ায় এমন পরিবেশের সৃষ্টি হয়েছে রাজবাড়ী জেলা শহরের প্রধান সড়ক ঘেষে অবস্থিত বড় বাজারের বেশ কয়েকটি স্থানে। জানা গেছে, অল্প কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টি হলেই ডুবে যায় সেখানকার রাস্তাগুলো।

পায়ে হাঁটা মানুষের পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে চলছে ছোট-বড় যানবাহনগুলোও। ভারী বৃষ্টিতে রাস্তার কোনো ক্ষতি হয়েছে কি না সে বিষয়ে নজর রেখে চলতে হচ্ছে চালকদের। নজরে না পড়ায় ভাঙা রাস্তা বা ড্রেনে পরে ঘটছে নানা দুর্ঘটনা।

এমনই পরিস্থিতি তৈরি হয় শহরের প্রধান সড়ক ও বড় বাজারের বেশ কয়েকটি সংযোগ সড়কগুলোতেও। এদের মধ্যে প্রধান সড়কের পাঁচতলা মোড় থেকে কাপড় বাজার মোড় হয়ে মৌচাক মোড় পর্যন্ত, স্টেশন রোড, ফল বাজার রোড, পালপট্টি রোড, মাছবাজার রোডসহ চালবাজার উল্লেখযোগ্য।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন, রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও কখনোই পরিষ্কার করা হয় না ড্রেনগুলো। আবর্জনা ও ধুলাবালি গিয়ে ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি ড্রেন দিয়ে যেতে না পেরেই এভাবে পানি জমে থাকে। যদি এই ড্রেনগুলো মাঝে মাঝে পরিষ্কার করা হতো তাহলে হয়তো এ ধরনের জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হতো না।

তারা আরো বলেন, রাস্তায় পানি জমে থাকায় ক্রেতারা এসকল রাস্তায় আসেন না। আমাদের কাঁচা পণ্যগুলো ক্রেতার অভাবে নষ্ট হয়ে যায়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: