সিংড়ায় থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও জনসাধারণের মধ্যে

2026-07-07T17:59:30+00:00
2026-07-07T17:59:30+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
সিংড়ায় থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) সংবাদদাতা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম 
ছবি ভোরের ডাক
‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা বিষয়ে জনমত গ্রহণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় সিংড়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, পুলিশের মূল লক্ষ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। ‘ওপেন হাউজ ডে’র মাধ্যমে জনগণ সরাসরি তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ পুলিশের কাছে তুলে ধরতে পারেন। এতে পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমে এবং পারস্পরিক আস্থা আরও দৃঢ় হয়।

তিনি আরও বলেন, নাটোর জেলাকে অপরাধ, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তবে এ কাজে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সিংড়াবাসীর জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ প্রশাসন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: