মানিকগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সুফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে রক্তমাখা বটি এবং নিহতের

2026-07-07T16:06:25+00:00
2026-07-07T16:06:25+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:০৬ পিএম 
মানিকগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সুফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে রক্তমাখা বটি এবং নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইসমাইলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার হরগজ বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহতের ভাই থানায় খবর দিয়ে অভিযোগ করেন, তার বোনকে হত্যা করে ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের হাতে ও পেটে কাটা দাগের অস্তিত্ব পাওয়া গেছে। এ ছাড়া মরদেহের পাশেই একটি রক্তমাখা বটি পড়ে থাকতে দেখা যায়, যা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এসব আলামতের ভিত্তিতে ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

ঘটনার পর নিহতের স্বামী ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মরদেহের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


  বিষয়:   মানিকগঞ্জ  গৃহবধূর ঝুলন্ত মরদেহ  পুলিশ হেফাজতে স্বামী 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: