দেশের যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য গাজীপুর ও টাঙ্গাইলে জেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে টানা ১৬ ঘণ্টা গ্যাস

2026-07-07T10:02:57+00:00
2026-07-07T10:02:57+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
দেশের যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
গাজীপুর সংবাদদাতা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:০২ এএম 
সংগৃহীত ছবি
গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য গাজীপুর ও টাঙ্গাইলে জেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমূদিনী পর্যন্ত ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস সঞ্চালন লাইনের টাই-ইন কাজ চলবে। এ কারণে ওই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ফলে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


  বিষয়:   গ্যাস  গাজীপুর  টাঙ্গাইল 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: