শ্রীমঙ্গলে প্রশাসন-পর্যটন উদ্যোক্তাদের মতবিনিময় সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

পর্যটন শিল্পের উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে পর্যটন উদ্যোক্তাদের সমন্বয় জোরদারের লক্ষ্যে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

2026-07-06T20:15:56+00:00
2026-07-06T20:15:56+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীমঙ্গলে প্রশাসন-পর্যটন উদ্যোক্তাদের মতবিনিময় সভা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম 
ছবি ভোরের ডাক
পর্যটন শিল্পের উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে পর্যটন উদ্যোক্তাদের সমন্বয় জোরদারের লক্ষ্যে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় এস.কে.ডি. আমার বাড়ি রিসোর্টে রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং সংগঠনের উপদেষ্টা সজল কুমার দাশ ও কাজী শামসুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কুমকুম হাবিবা। সভা পরিচালনা করেন সহসভাপতি তাপস দাশ এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক তারেকুর রহমান পাপ্পু।

মতবিনিময় সভায় রাধানগর ও শ্রীমঙ্গলের পর্যটন খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, পর্যটকদের নিরাপত্তা, সেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য। এ অঞ্চলের পর্যটন শিল্পকে আরও আধুনিক, নিরাপদ ও টেকসই করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পর্যটন উদ্যোক্তাদের মধ্যে নিয়মিত সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে শ্রীমঙ্গলের আকর্ষণ আরও বাড়বে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, পর্যটন খাতের উন্নয়নে উদ্যোক্তাদের গঠনমূলক পরামর্শ ও সম্মিলিত উদ্যোগকে প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এ খাতের বিকাশে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় পর্যটন খাতসংশ্লিষ্ট বিভিন্ন রিসোর্ট, হোটেল, কটেজ ও পর্যটন প্রতিষ্ঠানের মালিক-প্রতিনিধিসহ রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন এবং পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয়মূলক সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: