বঙ্গবাজারে অগ্নিসংযোগ মামলায় আফজাল গ্রেপ্তার দেখানোর নির্দেশ

অনলাইন ডেস্ক

আইন-আদালত

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৬

2026-07-06T18:43:14+00:00
2026-07-06T18:43:14+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
আইন-আদালত
বঙ্গবাজারে অগ্নিসংযোগ মামলায় আফজাল গ্রেপ্তার দেখানোর নির্দেশ
অনলাইন ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম 
আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন। ছবি: সংগৃহীত
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে আফজাল হোসেনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ২০২৪ সালের ২২ নভেম্বর ব্যবসায়ী কামাল হোসেন রিপন শাহবাগ থানায় মামলা করে অভিযোগ করেন, মার্কেটে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল, যাতে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, মার্কেট পুনর্নির্মাণকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উচ্চ আদালতের স্থিতাবস্থার আদেশের কারণে বহুতল ভবন নির্মাণে বাধা সৃষ্টি হওয়ায় অসৎ উদ্দেশ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আফজাল হোসেন বঙ্গবাজার এলাকায় প্রভাব বিস্তার করেন এবং দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর বিরুদ্ধে অতিরিক্ত দোকান বরাদ্দ ও অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় তাঁর প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২৪ মার্চ মেহেরপুর থেকে আফজাল হোসেনকে আটক করে পুলিশ। এরপর কিশোরগঞ্জ ও ঢাকার একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: