বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী-ছেলের বিদেশযাত্রায় অনুমতি

অনলাইন ডেস্ক

আইন-আদালত

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম ও ছেলে সাফওয়ান সোবহানকে তিন মাসের জন্য বিদেশযাত্রার অনুমতি দিয়েছেন আদালত।সোমবার

2026-07-06T20:38:42+00:00
2026-07-06T20:38:42+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
আইন-আদালত
বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী-ছেলের বিদেশযাত্রায় অনুমতি
অনলাইন ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম ও ছেলে সাফওয়ান সোবহানকে তিন মাসের জন্য বিদেশযাত্রার অনুমতি দিয়েছেন আদালত। 

সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির তাদের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (৫ জুলাই) বিদেশযাত্রার অনুমতি চেয়ে তাদের পক্ষে আদালতে আবেদন করেন আইনজীবী এনামুল হক সর্দার। শুনানিতে তাদের পক্ষে আইনজীবী মামুন চৌধুরী এবং দুদকের পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম, দেলোয়ার জাহান রুমি ও তরিকুল ইসলাম অংশ নেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন। পরে সোমবার তিন মাসের জন্য বিদেশযাত্রার অনুমতি দেন বিচারক।

শুনানিতে দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি বিদেশযাত্রার আবেদনের বিরোধিতা করে আদালতে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

এর আগে গত ১৯ মে একই আদালত সাফওয়ান সোবহান ও আফরোজা বেগমের বিদেশযাত্রার আবেদন নামঞ্জুর করেছিলেন। আদালত তখন দুদকের প্রতিবেদনে তাদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের সুস্পষ্ট তথ্য থাকার কথা উল্লেখ করেন। তবে একই দিনে পরিবারের সদস্য সাবরিনা সোবহানকে এক মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে আফরোজা বেগম ও সাফওয়ান সোবহান হাইকোর্টে আবেদন করলেও গত ২২ জুন আবেদনটি নট প্রেস হিসেবে খারিজ হয়।



Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: