অপরাধের সঙ্গে দল হিসেবে আ.লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত অপরাধের সঙ্গে দল হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ

2026-07-07T17:30:45+00:00
2026-07-07T17:30:45+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
আইন-আদালত
অপরাধের সঙ্গে দল হিসেবে আ.লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩০ পিএম 
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত অপরাধের সঙ্গে দল হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘এ কারণে তদন্ত চলছে।’

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত অপরাধের সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দলগত সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, এ কারণেই বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, ‘আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা আছে বলেই তদন্ত শুরু হয়েছে। আমাদের তদন্ত টিম কাজ করছে। প্রাথমিক সংশ্লিষ্টতা তো আছেই। তবে তদন্ত শেষ হতে সময় লাগবে।’

দলগত সংশ্লিষ্টতার বিষয়ে কী ধরনের তথ্য পাওয়া গেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আন্দোলনের ঘটনায় দলের সংশ্লিষ্টতা, ব্যক্তিগত দায় এবং সুপিরিয়র দায়, এসব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। দলটির প্রতিষ্ঠাতা ববি হাজ্জাজ। পরে তিনি নির্বাচনের সময় এনডিএম ছেড়ে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে বিএনপি সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

এর আগে গত রোববার (৫ জুলাই) চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি না, সে বিষয়ে তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। তদন্ত শেষে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের ভিত্তি পাওয়া যায় এবং সেই প্রতিবেদন তার কাছে জমা দেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। 

তিনি আরও জানান, বর্তমানে এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।


  বিষয়:   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  চিফ প্রসিকিউটর  আওয়ামী লীগ  জুলাই গণঅভ্যুত্থান  মানবতাবিরোধী অপরাধ  অপরাধ তদন্ত 


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: