দৌলতপুর সীমান্তে বিদেশি গুলিসহ পিস্তল উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

2026-07-06T16:32:24+00:00
2026-07-06T16:32:24+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
দৌলতপুর সীমান্তে বিদেশি গুলিসহ পিস্তল উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৩২ পিএম 
ছবি ভোরের ডাক
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন উদয়নগর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী ইউনিয়নের ডিগ্রীচর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় বিজিবির গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: