যেসব এলাকায় মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক

সারাদেশ

গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আগামীকাল (মঙ্গলবার) গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।সোমবার

2026-07-06T15:42:10+00:00
2026-07-06T15:42:10+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
যেসব এলাকায় মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না
অনলাইন ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:৪২ পিএম 
সংগৃহীত ছবি
গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আগামীকাল (মঙ্গলবার) গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

সোমবার (৬ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত জয়দেবপুর থেকে কুমুদিনী পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজ চলবে। এ সময় ওই লাইনে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ কারণে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকায় ১০ ও ২০ ইঞ্চি পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন সংস্কারকাজের কারণে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


  বিষয়:   গ্যাস পাইপলাইন  গাজীপুর  টাঙ্গাইল  গ্যাস সরবরাহ বন্ধ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: