সিলেট ইউনাইটেড জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।এ উপলক্ষে সোমবার

2026-07-06T16:59:15+00:00
2026-07-06T16:59:15+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
সিলেট সংবাদদাতা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৫৯ পিএম 
ছবি ভোরের ডাক
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুরে সিলেট নগরীর তালতলা এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক প্রভাতবেলা-এর সম্পাদক কবীর আহমদ সোহেল।

দৈনিক সিলেট বাণী-এর চিফ রিপোর্টার কাওছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমিন, দৈনিক সংগ্রাম-এর ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক নয়া দিগন্ত-এর সিলেট প্রতিনিধি এম জে এইচ জামিল, দ্য নিউ নেশন-এর ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সিলেট ব্যুরো প্রধান আহমদ মারুফ, দৈনিক বাংলাবাজার-এর সিলেট ব্যুরো প্রধান জুলফিকার তাজুল, দৈনিক ভোরের ডাক-এর সিলেট জেলা প্রতিনিধি আবদুল হান্নান, দৈনিক প্রভাতবেলা-এর প্রধান আলোকচিত্রী নাজমুল কবীর পাভেল, দৈনিক জালালাবাদ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার মুনশী ইকবাল, দৈনিক কাজির বাজার-এর সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, দৈনিক সবুজ সিলেট-এর স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর, দৈনিক শুভ প্রতিদিন-এর আলোকচিত্রী মো. করিম মিয়া, দৈনিক সংগ্রাম-এর আলোকচিত্রী ফয়সল আহমদ, টাইমস সিলেট ডটকম-এর সম্পাদক সাহেদ আহমদ, দৈনিক নয়া দিগন্ত-এর ফটোগ্রাফার জয়নাল আবেদিন আজাদ এবং সাংবাদিক আতাউর রহমান।

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কবীর আহমদ সোহেলকে আহ্বায়ক এবং ফয়সাল আমিনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, কাওছার আহমদ, মুনশী ইকবাল, সিন্টু রন্জন চন্দ, শফিক আহমদ শফি, কবির আহমদ, এম জে এইচ জামিল ও সাহেদ আহমদ।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: