টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

তানোর (রাজশাহী) সংবাদদাতা

সারাদেশ

রাজশাহীর তানোরে টানা বৃষ্টিতে মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে চাপা পড়ে সাহেদা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।রবিবার (৬

2026-09-06T19:09:41+00:00
2026-09-06T19:09:41+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু
তানোর (রাজশাহী) সংবাদদাতা
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীর তানোরে টানা বৃষ্টিতে মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে চাপা পড়ে সাহেদা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বনকেশর চকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদা বেগম ওই গ্রামের আল-আমিনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। ভোর ৫টার দিকে সাহেদা বেগম স্বামীর বাড়ির মাটির তৈরি ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বৃষ্টির পানিতে দুর্বল হয়ে পড়া ঘরের একটি দেয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অতিবৃষ্টির কারণে মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে গৃহবধূটি চাপা পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: