ট্রাইব্রেকারে সদরকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন গোমস্তাপুর

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর টাইব্রেকারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে হারিয়ে

2026-09-06T21:00:55+00:00
2026-09-06T21:00:55+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ট্রাইব্রেকারে সদরকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ পিএম 
সংগৃহীত ছবি
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর টাইব্রেকারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে হারিয়ে শিরোপা জিতেছে গোমস্তাপুর উপজেলা দল।

রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে সদর উপজেলা ও গোমস্তাপুরের লড়াই গোলশূন্য ড্র হয়। পরে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে সদর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গোমস্তাপুর।

ফাইনাল ঘিরে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। মাঠের চারপাশেও উপচে পড়া দর্শকের উপস্থিতিতে জমে ওঠে শিরোপার লড়াই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন গোমস্তাপুর দলকে ৭৫ হাজার টাকা এবং রানার্সআপ চাঁপাইনবাবগঞ্জ সদর দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠুসহ সংশ্লিষ্টরা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদরের নাসির। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গোমস্তাপুরের আবু বাক্কার।

এ ছাড়া সেরা গোলরক্ষক হয়েছেন শিবগঞ্জের আরিয়ান। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদরের ওমর আলী ও গোমস্তাপুরের শ্রী প্রলয়।

সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাচোলের আলবেনুস কিসকু। আর সুশৃঙ্খল দল হিসেবে ট্রফি পেয়েছে ভোলাহাট উপজেলা দল।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: