আওয়ামী লীগ উন্নয়নের নামে ১৭ বছর লুটপাট করেছে: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে গত ১৭ বছর লুটপাট করেছে।সোমবার (৬ জুলাই) বিকেলে

2026-07-06T16:43:44+00:00
2026-07-06T16:43:44+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
আওয়ামী লীগ উন্নয়নের নামে ১৭ বছর লুটপাট করেছে: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৪৩ পিএম 
ছবি ভোরের ডাক
পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে গত ১৭ বছর লুটপাট করেছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে ভৈরব লঞ্চঘাটে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ভৈরব শহর রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় মেঘনা নদীতে জিওব্যাগ নিক্ষেপ কার্যক্রমের উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারের বর্তমান মেয়াদের মধ্যেই ভৈরবের মেঘনা নদীতে ৫ থেকে ৭ কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে।

পরে তিনি ভাঙনকবলিত এলাকা এবং মেঘনা ফেরিঘাটে নির্মাণাধীন মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভৈরব উপজেলা প্রশাসনের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়তার চেক বিতরণ করেন। এরপর গজারিয়ার মানিকদীতে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এর আগে দুপুরে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই প্রান্তিক জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নেও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে দুই হাজারের বেশি কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ৩০টি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির খন্দকার।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: