খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৩

অনলাইন ডেস্ক

সারাদেশ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার

2026-07-06T15:35:55+00:00
2026-07-06T15:50:38+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৩
অনলাইন ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:৩৫ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৩:৫০ পিএম
ফাইল ছবি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিবাদমান দুই সংগঠনের সদস্যদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় তৎপর রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: