নবাবগঞ্জে নসিমনের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক কাজল কুমার রায় (৪৯) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক

2026-07-05T20:07:56+00:00
2026-07-05T20:07:56+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে নসিমনের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:০৭ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক কাজল কুমার রায় (৪৯) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক নসিমন চালক মানিককে (৪৫) আটক করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রবিবার (৫ জুলাই) সকালে উপজেলার টিকরপুর এলাকায় এন মল্লিক পাম্পের সামনে ঢাকা-বান্দুরা আন্তঃজেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজল কুমার রায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের সুনীল কুমার রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর সিএনজি চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত নসিমনটি জব্দ ও চালক মানিককে আটক করে। নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ  জানান, এ  ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


  বিষয়:   নবাবগঞ্জ  নসিমনের ধাক্কা  প্রাণ গেল  সিএনজি চালকের 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: