গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সারাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একই বিদ্যালয়ের আরও দুই

2026-07-05T19:01:24+00:00
2026-07-05T19:01:24+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:০১ পিএম 
ছবি ভোরের ডাক
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একই বিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার দুপুরে মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর–বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব আহমদ (১৬) জাফলং আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন একই বিদ্যালয়ের রায়হান আহমেদ (১৬) ও জয় (১৬)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হলে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় এবং অপর দুইজন গুরুতর আহত হন।

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: