চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি ও পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন সিএন্ডবি ঘাট এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ কথিত শীর্ষ মাদক কারবারি আব্দুর

2026-07-05T18:58:00+00:00
2026-07-05T18:58:00+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি ও পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:৫৮ পিএম 
ছবি ভোরের ডাক
চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন সিএন্ডবি ঘাট এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ কথিত শীর্ষ মাদক কারবারি আব্দুর রহমান এবং তার স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি দল ফুলকুড়ি সিএন্ডবি ঘাট এলাকায় আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)।

রবিবার বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, তার নেতৃত্বে সদর মডেল থানার কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানে বাড়ি থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন, হেরোইন প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম, পাঁচটি স্মার্টফোন এবং নগদ ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি গ্রেপ্তার হওয়া তার স্ত্রী ও দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: