ডেঙ্গু প্রতিরোধে মোরেলগঞ্জে ১৭টি ফগার মেশিন বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

সারাদেশ

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের মধ্যে মোট ১৭টি ফগার মেশিন

2026-07-05T18:47:32+00:00
2026-07-05T18:47:32+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
ডেঙ্গু প্রতিরোধে মোরেলগঞ্জে ১৭টি ফগার মেশিন বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:৪৭ পিএম 
ছবি ভোরের ডাক
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের মধ্যে মোট ১৭টি ফগার মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এডিবির অর্থায়নে সাড়ে ১৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ উদ্যোগের আওতায় প্রতিটি মেশিনের সঙ্গে ১০ লিটার করে মশা নিধনকারী ওষুধও সরবরাহ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফগার মেশিন বিতরণ করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, বর্ষা মৌসুমে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। সেই লক্ষ্যেই এডিবির অর্থায়নে ফগার মেশিন বিতরণ করা হয়েছে। তিনি ইউনিয়ন পরিষদগুলোকে নিয়মিত ফগারিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন, যাতে সাধারণ মানুষ এর সুফল পায়।

সভাপতির বক্তব্যে ইউএনও হাবিবুল্লাহ বলেন, শুধু ফগারিং করলেই মশার উপদ্রব পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। উপজেলা প্রশাসন সমন্বিতভাবে এ কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফগার মেশিন বিতরণকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ নেওয়া হলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: