মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন মা

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সারাদেশ

সাঁথিয়ায় নেশাখোর ছেলে আব্দুর রাজ্জাকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করে পুলিশে ধরিয়ে দিলেন ভুক্তভোগী মা। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া ফকির

2026-07-05T18:05:01+00:00
2026-07-05T18:05:01+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন মা
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম 
সংগৃহীত ছবি
সাঁথিয়ায় নেশাখোর ছেলে আব্দুর রাজ্জাকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করে পুলিশে ধরিয়ে দিলেন ভুক্তভোগী মা। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া ফকির পাড়া গ্রামে।  আব্দুর রাজ্জাক (৩০) সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেজ ছেলে। রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদক সেবন  ও বিক্রির সঙ্গে জড়িত।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন মাদক সেবন ও মাদক ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত। ইদানিং সে মাদক সেবনের টাকা না পেলে তার স্ত্রী এবং মাকে বিভিন্ন সময়ে মারধর করে সংসারে অশান্তির সৃষ্টি করে। তার মাকে সে একাধিকবার মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার মা মনোয়ারা খাতুন এদিক সেদিক বুঝতে না পেরে পারিবারিকভাবে সবার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থানা পুলিশকে লিখিত অভিযোগ দেন। তার মা মনোয়ারা খাতুনের অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশ।

রবিবার (৫ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফকিরপাড়া গ্রামের  মৃত আব্দুল রহমান মুন্সীর ছেলে রাজ্জাক মুন্সীকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১ বছরের জেল ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে আরো ১ মাসের জেল প্রদান করা হয়েছে।

এ ছাড়া নাগডেমড়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের ইউনুস প্রামানিকের ছেলে সানাউল্লাহকে মাদক সেবনের অপরাধে ৩ মাসের জেল ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।  অনাদায়ে আরো ১ মাসের জেল প্রদান করা হয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আসামি আব্দুর রাজ্জাকের মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের রায় শেষে তাদের দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: