ওসমানীনগরে প্রবাসীর মালিকানা জমি দখল করে মার্কেট নির্মাণ, থানায় লিখিত অভিযোগ

ওসমানীনগর প্রতিনিধি

সারাদেশ

সিলেটের ওসমানীনগর উপজেলায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক প্রবাসীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় জমির মালিক

2026-07-05T12:59:45+00:00
2026-07-05T12:59:45+00:00
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
ওসমানীনগরে প্রবাসীর মালিকানা জমি দখল করে মার্কেট নির্মাণ, থানায় লিখিত অভিযোগ
ওসমানীনগর প্রতিনিধি
রোববার, ৫ জুলাই, ২০২৬, ১২:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের ওসমানীনগর উপজেলায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক প্রবাসীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় জমির মালিক দাবি করা প্রবাসী মুহিবুর রহমান (৫৫) ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মুহিবুর রহমান উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর পূর্বপাড়া গ্রামের মৃত মতছির আলীর ছেলে। 

তিনি ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর দায়ের করা অভিযোগে বাহরাম খা, ছমছু খা ও জয়নাল খাকে বিবাদী করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন পরিবারের সদস্যরা প্রবাসে থাকায় অভিযুক্তরা সুযোগ নিয়ে তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈতৃক মালিকানাধীন জমি দখল করে সেখানে একটি মার্কেট নির্মাণ করেন।

দেশে ফিরে মুহিবুর রহমান ও তাঁর ভাই বেলাল মিয়া বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে আলোচনা করলে তারা জমি ছেড়ে দিতে অস্বীকৃতি জানান এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে বলা হয়েছে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৩০ মে ২০২৬ দুপুরে বাদী তাঁর মালিকানাধীন দোকানঘরের ভাড়াটিয়াদের দোকান ছেড়ে দেওয়ার অনুরোধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এমনকি জমির দাবি করলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মুহিবুর রহমান।

তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল দেব বলেন, বিষয়টি আমি তদন্ত করেছি।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, অভিযুক্ত বাহরাম খা ও তাঁর পক্ষের লোকজন অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিরোধপূর্ণ জমিটি তারা বৈধ দলিলমূলে ক্রয় করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ সম্পত্তিটি সিরাজপুর মৌজার বিএস জেএল নং-১৯৬, খতিয়ান নং-১১৭, দাগ নং-১৩২-এর অন্তর্ভুক্ত, যার পরিমাণ ৩ শতক।

ওসমানীনগর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: