গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত অনেকে

রাজনীতি

রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় কর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা

2026-07-04T19:58:25+00:00
2026-07-04T19:58:25+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত অনেকে
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় কর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনায় পর ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। 

দলটির ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দাবি করেন, বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি করছে। সেখানকার ব্যবসায়ীদের অনুরোধে শনিবার স্থানীয় জামায়াত নেতাকর্মীরা রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আহ্বান করলে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হয়। ওই সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।

জামায়াতের দাবি, ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানায় দলটি।


  বিষয়:   রাজধানী  গুলিস্তান  জামায়াতে ইসলামী  মিছিল  হামলা  আহত  বিএনপি 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: