অনিয়মে প্রধান নির্বাহী কর্মকর্তা অব্যাহতি

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাসুদ

2026-07-04T19:31:37+00:00
2026-07-04T19:31:37+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
গুড়া চেম্বার নির্বাচন
অনিয়মে প্রধান নির্বাহী কর্মকর্তা অব্যাহতি
বগুড়া সংবাদদাতা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম 
ছবি ভোরের ডাক
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাসুদ রানাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন পরিচালনায় পক্ষপাতমূলক আচরণ এবং একটি নির্দিষ্ট প্যানেলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি প্যানেলের পক্ষে কাজ করেছেন।

এর আগে শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বী সেলিম-এরশাদ প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলে। প্যানেলের সভাপতি প্রার্থী মো. সেলিম রেজা দাবি করেন, শুরু থেকেই নির্বাচন পরিচালনা কমিটি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং একটি প্যানেলকে সুবিধা দিতে নানা অনিয়ম করেছে।

তিনি অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ, ভোটারদের নিয়ে ভোজসভার আয়োজন এবং ভোটার আইডি কার্ড বিতরণে অনিয়ম করা হয়েছে। তার দাবি, নিয়ম অনুযায়ী ভোটারদের নিজ উপস্থিতিতে আইডি কার্ড সংগ্রহের কথা থাকলেও একটি প্যানেলের প্রতিনিধিরা দুইজনের স্বাক্ষরে প্রায় ৬০০ ভোটারের আইডি কার্ড উত্তোলন করেছেন। পরে মোবাইল বার্তার মাধ্যমে ভোটারদের ওই প্যানেলের কাছ থেকে কার্ড সংগ্রহের আহ্বানও জানানো হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোছা. আছিয়া খাতুন।

উল্লেখ্য, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: