বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই, ২০২৬) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ওয়াশ ব্লকের উদ্বোধন করেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ওয়াশ ব্লকগুলো নির্মাণ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম কিবরিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কিচক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কিচক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত একটি মসজিদের উদ্বোধন করেন।