সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার

2026-07-04T11:49:28+00:00
2026-07-04T11:49:28+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদী প্রতিনিধি
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:৪৯ এএম 
সংগৃহীত ছবি
আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। কিডনি সমস্যা নিয়ে যেনো আর ঢাকা যেতে না হয় সেজন্য সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৩ জুলাই ) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতি করা হবে। কিডনি সমস্যা নিয়ে যেনো আর ঢাকা যেতে না হয় সেজন্য সকল উপজেলা হাসপাতাল গুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের না সকল মন্ত্রণালয়ের কাজ আমরা হাতে নিয়েছি। সেলাই মেশিন, হুইলচেয়ার দেয়াসহ জনগণের সার্বিক উন্নয়নে এই সরকার বদ্ধ পরিকর।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা,  উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

পরে উপজেলা মিলনায়তনে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে আর্থিক প্রণোদনা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন মন্ত্রী।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: