হাওরে মাছ রক্ষায় যা প্রয়োজন তাই করা হবে। যে সব কাজ করলে আপনাদের উপকার হবে, আমি তা করে দেব। এর জন্য সময় দিতে হবে। মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে। ১৬ টন মাছের পোনা হাওরে অবমুক্ত করা হয়েছে। দয়া করে কেউ ৩ টাকার আশায় ৩০০ টাকার মাছ নষ্ট করবেন না।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে মদন উপজেলা উচিতপুর খেলার মাঠে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি আরো বলেন, আপনাদের কোন কিছু চাইতে হবে না। রাস্তা-ঘাট সব করে দেওয়া হবে। এই এলাকার মা, মাটি ও মানুষের নেতা লুৎফুজ্জামান বাবর ভাই। তিনি দীর্ঘ ১৭ বছর নির্যাতন ভোগ করেছেন। তিনি আমাদের এই এলাকায় নিয়ে এসেছেন শুধু আপমাদের উন্নয়নের জন্য।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, 'এই এলাকায় পোনা অবমুক্ত করা হবে। যদি চার মাস মাছ ধরা থেকে বিরত থাকে তাহলে এই এলাকার মানুষের অভাব অনটন দূর হবে। তিনি আরো বলেন, আমি যতবার জেলে গিয়েছিল আমাদের প্রিয় বড় ভাই লুৎফুজ্জামান বাবর ততবার আমাদের ভালবাসা দিয়ে পাশে থেকেছেন। আজকে আমরা উনার এলাকায় এসেছি। আমার পূর্বপুরুষ এখনও এই এলাকায় বসবাস করে। এই এলাকা উন্নয়নে যা যা প্রয়োজন আমি করব ইনশাল্লাহ।'
অনুষ্ঠানে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রেলপথ মন্ত্রনালয় ও সড়ক পরিবহণ মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ খালেদ কনক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন,ইউএনও মোঃ নাদির হোসেন শামীম প্রমূখ।
পরে পোনামাছ অবমুক্ত উদ্বোধন করেন নেত্রকোনা ৪ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।