লালপুরে ৮ শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

লালপুর (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহকারী অমিত কুমার

2026-07-04T14:40:26+00:00
2026-07-04T14:40:26+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
লালপুরে ৮ শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার
লালপুর (নাটোর) সংবাদদাতা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২:৪০ পিএম 
ছবি ভোরের ডাক
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুরে লালপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম এ তথ্য জানান।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী মোছা. ইসরাত জাহান সূচির পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায়, গত ১২ মার্চ এইচএসসি পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য সূচির কাছ থেকে তিন হাজার ৫০০ টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করেন অফিস সহকারী অমিত কুমার সরকার। তিনি নিজেই ফর্ম ফিলাপ করে দেওয়ার আশ্বাস দিলেও পরে তা বোর্ডে জমা না দিয়ে টাকা আত্মসাৎ করেন।

গত ২৯ জুন থেকে প্রবেশপত্র বিতরণ শুরু হলে অভিযুক্ত বিভিন্ন অজুহাতে শিক্ষার্থী ও তার পরিবারকে সময়ক্ষেপণ করতে থাকেন। কখনও অধ্যক্ষ রাজশাহীতে আছেন, আবার কখনও প্রবেশপত্রে ত্রুটি রয়েছে বলে দাবি করেন। পরে ১ জুলাই শিক্ষার্থীর বাবা কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে কলেজের ডাটাবেজে দেখা যায়, ইসরাত জাহান সূচির ফর্ম ফিলাপই করা হয়নি।

তদন্তে আরও উঠে আসে, একই কৌশলে কলেজের আরও সাত শিক্ষার্থীর কাছ থেকেও ফর্ম ফিলাপের টাকা নিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন প্রতারণার ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে লালপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: