আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ, ৫০০ গাছ রোপণ

মানিকগঞ্জ সংবদদাতা

সারাদেশ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন দেশজুড়ে চলছে প্রিয় দলের পতাকা, জার্সি ও সমর্থনের উচ্ছ্বাস, ঠিক তখনই মানিকগঞ্জের হরিরামপুরে আর্জেন্টিনা সমর্থকদের একটি

2026-07-04T16:37:02+00:00
2026-07-04T16:37:02+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ, ৫০০ গাছ রোপণ
মানিকগঞ্জ সংবদদাতা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:৩৭ পিএম 
ছবি ভোরের ডাক
ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন দেশজুড়ে চলছে প্রিয় দলের পতাকা, জার্সি ও সমর্থনের উচ্ছ্বাস, ঠিক তখনই মানিকগঞ্জের হরিরামপুরে আর্জেন্টিনা সমর্থকদের একটি সংগঠন পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে নজর কেড়েছে। ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’-এর উদ্যোগে উপজেলার কৌড়ি গ্রামে ৫০০টি দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কৌড়ি বহুমুখী উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে গ্রামের বিভিন্ন পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণও করা হয়।

আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে গত ৭ জুন সারা দেশে ৪ হাজার গাছের চারা রোপণ ও বিতরণের ঘোষণা দেওয়া হয়। সেই লক্ষ্যমাত্রা গত সপ্তাহে কক্সবাজারে পূরণ হওয়ার পর মানিকগঞ্জের হরিরামপুরে আরও ৫০০টি চারা রোপণ ও বিতরণের মাধ্যমে সংগঠনটির মোট ৪ হাজার ৭০০টি গাছের চারা রোপণ ও বিতরণ সম্পন্ন হয়েছে।

তাদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফুটবলপ্রেমীদের আবেগকে পরিবেশ সংরক্ষণের আন্দোলনের সঙ্গে যুক্ত করে তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুধু চারা রোপণ নয়, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন মুরাদ বলেন, ফুটবলকে ঘিরে অনেক উন্মাদনা দেখেছি, কিন্তু পরিবেশ রক্ষায় এমন ইতিবাচক উদ্যোগ আগে দেখিনি। এটি সত্যিই প্রশংসার দাবিদার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি ও ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’-এর প্রতিষ্ঠাতা শাখাওয়াত উল্লাহ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, কৌড়ি বহুমুখী উন্নয়ন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন রাজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশপ্রেমী ও স্বেচ্ছাসেবীরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: