চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের বদল চৌধুরী বাড়ির দক্ষিণ পাশের সড়কের ঢালাই ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয়দের দাবি, এতে বর্ষা মৌসুমে এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যারিস্টার মীর হেলালের সহযোগিতায় এবং বিএনপির সভাপতি ও বুড়িশ্চর জনকল্যাণ সংঘের সহ-সভাপতি মোজাম্মেল হকের উদ্যোগে সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে।
এ ছাড়া ব্যারিস্টার মীর হেলালের রাজনৈতিক সচিব আকবর আলীর তত্ত্বাবধানে রমজান আলী সড়ক এবং আলামিয়া স্কুলের সামনে আরও কয়েকটি সড়কের উন্নয়নকাজ বর্তমানে চলমান রয়েছে।
শনিবার (৪ জুলাই) উন্নয়নকাজ পরিদর্শনকালে বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করতে এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি এলাকাবাসীর পক্ষ থেকে ব্যারিস্টার মীর হেলালের প্রতি কৃতজ্ঞতা জানান।
পরিদর্শনকালে বদল চৌধুরী বাড়ি সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আশপাশের এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।