গোবিন্দগঞ্জে পরকীয়ায় মা ও কথিত প্রেমিক ছেলের হাতে ধরা

গাইবান্ধা সংবাদদাতা

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে কথিত পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি ছেলের হাতে ধরা পড়েছেন। শুক্রবার

2026-07-04T17:01:36+00:00
2026-07-04T17:01:36+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
গোবিন্দগঞ্জে পরকীয়ায় মা ও কথিত প্রেমিক ছেলের হাতে ধরা
গাইবান্ধা সংবাদদাতা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:০১ পিএম 
গোবিন্দগঞ্জে পরকীয়ায় মা ও কথিত প্রেমিক ছেলের হাতে ধরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে কথিত পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি ছেলের হাতে ধরা পড়েছেন। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত স্বপন মিয়া নয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। অভিযোগ রয়েছে, একই গ্রামের প্রবাসী ইউনুস আলীর স্ত্রী মিষ্টি বেগমের সঙ্গে তার প্রায় চার বছর ধরে পরকীয়ার সম্পর্ক ছিল।

অভিযোগ অনুযায়ী, শনিবার গভীর রাতে স্বপন মিয়া গোপনে মিষ্টি বেগমের ঘরে প্রবেশ করেন। এ সময় মিষ্টি বেগমের ছেলে মিম মিয়া বিষয়টি টের পেয়ে নিজ ঘরে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার শুরু করলে পরিস্থিতি বেগতিক বুঝে স্বপন মিয়া দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, স্বপন মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তাদের ভাষ্য, পূর্বে একটি পরকীয়া-সংক্রান্ত ঘটনায় গ্রাম্য সালিশের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছিল। তবে সেই ঘটনার পরও তার আচরণে পরিবর্তন আসেনি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এই প্রতিবেদনে উল্লিখিত পরকীয়া ও পূর্বের অভিযোগগুলো স্থানীয় বাসিন্দাদের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্বপন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: