অবহেলা-দুর্নীতি পেলেই চাকরিচ্যুত, বদলিতে বিশ্বাস করি না: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী সংবাদদাতা

সারাদেশ

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির কোনো সুযোগ নেই। যেখানে অবহেলা ও দুর্নীতির

2026-07-04T19:08:34+00:00
2026-07-04T19:08:34+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
অবহেলা-দুর্নীতি পেলেই চাকরিচ্যুত, বদলিতে বিশ্বাস করি না: স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদী সংবাদদাতা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:০৮ পিএম 
ছবি ভোরের ডাক
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির কোনো সুযোগ নেই। যেখানে অবহেলা ও দুর্নীতির প্রমাণ মিলবে, সেখানে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে। সৎ ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুত করা হবে। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছরই স্বাস্থ্যখাতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে চাই। জনগণের উন্নয়ন ও দেশের স্বাস্থ্যসেবা বিশ্বমানের পর্যায়ে নিতে বিভিন্ন নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এবারের বাজেট কেবল অর্থ বরাদ্দের নয়, এটি আদর্শ বাস্তবায়নের বাজেট। প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, ডায়াবেটিক সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: