জনতার দলের কেন্দ্রীয় পদে ঠাকুরগাঁওয়ের নাহিদ রানা

স্টাফ রিপোর্টার

সারাদেশ

জনতার দলের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান মো. নাহিদ রানা।দলের কেন্দ্রীয় সূত্রে জানা

2026-07-04T16:03:24+00:00
2026-07-04T16:32:14+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
জনতার দলের কেন্দ্রীয় পদে ঠাকুরগাঁওয়ের নাহিদ রানা
স্টাফ রিপোর্টার
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৪:৩২ পিএম
মো. নাহিদ রানা।
জনতার দলের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান মো. নাহিদ রানা।

দলের কেন্দ্রীয় সূত্রে জানা যায়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূলভিত্তিক করার লক্ষ্যে তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ, সামাজিক সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মূল্যায়ন করে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

নাহিদ রানা একজন কবি, গবেষক, শিক্ষক ও আইনজীবী। সাহিত্য, শিক্ষা, গবেষণা এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। পাশাপাশি যুব উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়ন এবং মানবকল্যাণমূলক উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাহিদ রানা বলেন, ‘আমার ওপর আস্থা রেখে জনতার দলের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করায় দলের সম্মানিত চেয়ারম্যান, মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দলের আদর্শ ও নীতিকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে এবং একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘জনতার দলকে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করব। তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জনবান্ধব রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায়ও গুরুত্ব দেওয়া হবে।’

এদিকে নাহিদ রানার এ পদায়নে ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন। শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জনতার দলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাহিদ রানা ঠাকুরগাঁও-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ঈগল প্রতীকে মনোনয়ন পান এবং নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।


  বিষয়:   জনতার দল  নাহিদ রানা  যুগ্ম সাংগঠনিক সম্পাদক  ঠাকুরগাঁও  বালিয়াডাঙ্গী  বাংলাদেশ রাজনীতি 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: