হবিগঞ্জের লাখাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আলোচিত একটি লুটপাট মামলার প্রধান আসামি আকতার মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আবু কাউছার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় মৃত মালেক মিয়ার ছেলে আকতার মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
লাখাই থানার ওসি শরীফ আহমেদ আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়েছে। পরে শনিবারই তাকে হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।