কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

কুড়িগ্রাম সংবাদদাতা

সারাদেশ

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নির্মাণকাজে ফুটপাত রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সহস্রাধিক মানুষ। ফুটপাত না থাকায় শিক্ষার্থী ও সাধারণ

2026-10-26T18:05:33+00:00
2026-10-26T18:05:33+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
কুড়িগ্রাম সংবাদদাতা
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:০৫ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নির্মাণকাজে ফুটপাত রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সহস্রাধিক মানুষ। ফুটপাত না থাকায় শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। জননিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণাধীন মহাসড়কে ফুটপাত অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সড়ক সংস্কারের আগে মহাসড়কের পাশে ফুটপাত ছিল। কিন্তু বর্তমানে সড়ক নির্মাণকাজের সময় ফুটপাতের ব্যবস্থা রাখা হয়নি। এতে সড়কের পাশ দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

মহাসড়কের পাশে রয়েছে কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষকে মহাসড়ক ব্যবহার করতে হয়। ফলে ফুটপাত না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রামের সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন সরকার, রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, দারুল হিকমা মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মশিউর রহমান, শিক্ষক আল-আমিন ও ছাত্রদল নেতা মো. লিমন হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, মহাসড়ক নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে শুধু যানবাহন চলাচলের বিষয়টি বিবেচনা করলেই হবে না; পথচারীদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে ফুটপাত থাকা অত্যন্ত জরুরি।

মানববন্ধন থেকে নির্মাণাধীন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাত অন্তর্ভুক্ত করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: