দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীবাড়ী এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় তাঁর স্বামী মো. আহসান উল্লাহকে (৪০)

2026-10-26T18:28:59+00:00
2026-10-26T18:28:59+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম 
দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীবাড়ী এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় তাঁর স্বামী মো. আহসান উল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়া আমরাবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আহসান উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জের কালীবাড়ী এলাকার মাগুর মাছের গাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শাহজাহান এবং মায়ের নাম হালিমা বেগম।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর রাত ১০টার পর থেকে ৯ অক্টোবর সকাল ৯টার মধ্যে নিজ বাড়ির শয়নকক্ষে ধারালো ছুরি দিয়ে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক বক্তব্য। পরে মরদেহ রেখে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে আহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে তিনি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: