হুইলচেয়ারে পরীমণি, পায়ে প্লাস্টার দেখে উদ্বেগে ভক্তরা

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির হঠাৎ অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা দুটি ভিডিওতে

2026-07-03T19:51:24+00:00
2026-07-03T19:51:24+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
হুইলচেয়ারে পরীমণি, পায়ে প্লাস্টার দেখে উদ্বেগে ভক্তরা
বিনোদন ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির হঠাৎ অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা দুটি ভিডিওতে তাকে বাম পায়ে প্লাস্টার ও ব্যান্ডেজ নিয়ে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়।

প্রথম ভিডিওতে নিজের প্লাস্টার করা পা দেখিয়ে পরীমণি মজার ছলে ক্যাপশনে লেখেন, ‘ঠ্যাং (পা) এ নজর লেগেছে।’ তবে কী কারণে তার পায়ে আঘাত লেগেছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

পরবর্তীতে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসা পরীমণির বাম পায়ে ব্যান্ডেজ ও প্লাস্টার করা। ভিডিওটি কোনো হাসপাতাল থেকে ধারণ করা হয়েছে বলে ধারণা করছেন অনেকেই।

অভিনেত্রীর এমন অবস্থা দেখে সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা। কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন কী হয়েছে তার, আবার অনেকে দ্রুত সুস্থতা কামনা করেছেন। শোবিজ অঙ্গনের সহকর্মীরাও তার আরোগ্য কামনা করে মন্তব্য করছেন।

এদিকে পরীমণির শারীরিক অবস্থার বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ফলে ঠিক কী কারণে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: