তারকাদের এক ঝলকেই উচ্ছ্বাস, ভক্তদের ভিড়ে সরগরম এফডিসি

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণ পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। ভোটগ্রহণের

2026-07-03T16:04:47+00:00
2026-07-03T16:04:47+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
তারকাদের এক ঝলকেই উচ্ছ্বাস, ভক্তদের ভিড়ে সরগরম এফডিসি
বিনোদন ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:০৪ পিএম 
প্রিয় তারকাকে এক নজর দেখতে এফডিসির সামনে জনতার ঢল। সংগৃহীত ছবি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণ পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। ভোটগ্রহণের আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রিয় চলচ্চিত্র তারকাদের এক ঝলক দেখার আশায় সকাল থেকেই এফডিসির মূল ফটকের সামনে ভিড় জমান শত শত ভক্ত ও দর্শনার্থী। তারকাদের আগমন, ভক্তদের উচ্ছ্বাস এবং উৎসবের আমেজে দিনভর সরগরম ছিল পুরো এফডিসি এলাকা।

শুক্রবার (৩ জুলাই) দুপুরের দিকে সেই ভিড় আরও বাড়তে থাকে। এফডিসিতে প্রবেশ ও বের হওয়া শিল্পীদের এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন দর্শনার্থীরা। কোনো তারকার গাড়ি ফটকের সামনে এলেই মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভক্তরা মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন, কেউ হাত নেড়ে শুভেচ্ছা জানান, আবার কেউ প্রিয় শিল্পীর নাম ধরে ডাকতে থাকেন।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভোটার ছাড়া অন্য কাউকে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি না থাকায় দর্শনার্থীরা ফটকের বাইরেই অবস্থান নেন। নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন।

এফডিসির সামনে উপস্থিত দর্শনার্থীদের অনেকেই জানান, একসঙ্গে এত চলচ্চিত্র তারকাকে দেখার সুযোগ খুব কমই আসে। তাই দূর-দূরান্ত থেকে তারা এখানে এসেছেন।

এক দর্শনার্থী মামুন বলেন, ছোটবেলা থেকেই সিনেমার শিল্পীদের টেলিভিশন ও বড় পর্দায় দেখে আসছি। আজ তাদের কাছ থেকে দেখার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।

আরেক দর্শনার্থী মুন্না বলেন, শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিতে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। এত শিল্পী একসঙ্গে দেখতে পেরে আমরা আনন্দিত।

দিনভর শিল্পীদের আগমন-প্রস্থান, ভোটগ্রহণ, গণমাধ্যমকর্মীদের ব্যস্ততা এবং ভক্তদের উচ্ছ্বাসে মুখর ছিল এফডিসি এলাকা। জুমার নামাজের বিরতির পর ভোটগ্রহণ পুনরায় শুরু হলে শিল্পীদের উপস্থিতিও আরও বাড়ে।

প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা ভক্তদের উপস্থিতি আবারও প্রমাণ করেছে, দেশের চলচ্চিত্র ও চলচ্চিত্র তারকাদের প্রতি দর্শকদের ভালোবাসা এখনও অটুট।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: