ভোট দিয়ে কোনো মন্তব্য ছাড়াই নীরবে বেরিয়ে গেলেন আলমগীর ও উজ্জ্বল

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে সবার দৃষ্টি আকর্ষণ করেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেতা আলমগীর

2026-07-03T16:01:18+00:00
2026-07-03T16:03:18+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
ভোট দিয়ে কোনো মন্তব্য ছাড়াই নীরবে বেরিয়ে গেলেন আলমগীর ও উজ্জ্বল
বিনোদন ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:০১ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৪:০৩ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে সবার দৃষ্টি আকর্ষণ করেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেতা আলমগীর ও উজ্জ্বল। জুমার নামাজের বিরতির পর একসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভোটকেন্দ্রে উপস্থিত হন তারা।

ভোটাধিকার প্রয়োগের পর কোনো ধরনের বক্তব্য না দিয়েই নীরবে কেন্দ্র ত্যাগ করেন এই দুই বরেণ্য শিল্পী।

দীর্ঘদিনের সহকর্মী দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত শিল্পী ও ভোটাররা। অনেকে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, আবার কেউ স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। ভোটের আগে ও পরে তাদের ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বর্তমান সভাপতি মিশা সওদাগর তাদের ভোটকেন্দ্রে নিয়ে যান। পরে আলমগীর ও উজ্জ্বল একসঙ্গেই ভোট দেন। ভোট শেষে গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই তারা কেন্দ্র ত্যাগ করেন।

সকালের পর থেকেই এফডিসি প্রাঙ্গণে ছিল প্রাণচঞ্চল পরিবেশ। শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের জন্য সাময়িক বিরতির পর আবারও ভোটগ্রহণ শুরু হয়।

তবে বিরতির সময় ভোটকেন্দ্রের গেটে তালা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলে বিক্ষোভ করেন আরমান–মুক্তি প্যানেলের সমর্থকেরা। তাদের অভিযোগ, ভোটকেন্দ্রের ভেতরে লোক রেখে বাইরে তালা লাগানো হয়েছিল, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

যদিও নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু অভিযোগটি নাকচ করে দেন। তিনি বলেন, এমন কোনো অনিয়মের সুযোগ ছিল না। প্রজেক্টরের মাধ্যমে সার্বক্ষণিক ভোটকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে এবং পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে।

এবারের নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। সকাল থেকেই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এফডিসিতে ভিড় করেন প্রবীণ ও নবীন শিল্পীরা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: