জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬ হাজার ঘনফুট বালু জব্দ

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সারাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ হাজার ঘনফুট বালু জব্দ করেছে

2026-07-03T19:17:45+00:00
2026-07-03T19:17:45+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬ হাজার ঘনফুট বালু জব্দ
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:১৭ পিএম 
ছবি ভোরের ডাক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক নৌকা ও মেশিন ধ্বংস করে অকেজো করে দেওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে জাফলংয়ের জিরো পয়েন্ট, বল্লাঘাট এবং জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। অভিযানে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জাফলংয়ের বিভিন্ন এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীর তীরে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একাধিক অবৈধ মেশিন ও নৌকা ঘটনাস্থলেই ধ্বংস করে অকেজো করে দেওয়া হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন কিংবা পরিবেশ ধ্বংসের সুযোগ দেওয়া হবে না। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: