ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

ফতুল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন ময়লা সংগ্রহকারী শ্রমিকরা। পরে পুলিশ

2026-07-03T19:13:51+00:00
2026-07-03T19:13:51+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
নারায়ণগঞ্জ সংবাদদাতা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:১৩ পিএম 
ছবি ভোরের ডাক
ফতুল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন ময়লা সংগ্রহকারী শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনগত সহায়তার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন তারা।

শুক্রবার (৩ জুলাই) সকালে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে লিংক রোডে এ কর্মসূচি পালন করা হয়।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ফতুল্লা ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকার বাসাবাড়ি থেকে প্রায় ৬০০টি ভ্যানের মাধ্যমে ময়লা-আবর্জনা সংগ্রহ করে লামাপাড়ার মার্কাজ রোডের একটি বেসরকারি ডাম্পিং স্থানে ফেলা হয়। এসব ভ্যানের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে রিয়া গোপ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে সড়কের পাশে সেগুলো মেরামত করা হয়।

তাদের অভিযোগ, গত বুধবার বিকেলে কয়েকটি ভ্যান মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল সড়কের পাশ থেকে গাড়ি সরিয়ে নেওয়ার কথা বলে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালেই হিমেল তার সহযোগীদের নিয়ে ১০ থেকে ১২ জন পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। পরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা পরিচ্ছন্নতাকর্মীদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

এর প্রতিবাদে শুক্রবার সকালে পরিচ্ছন্নতাকর্মীরা লিংক রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দাবি করেন, প্রায় ৬০০টি ময়লার ভ্যান থেকে একটি চক্র প্রতিদিন প্রায় এক লাখ টাকা চাঁদা আদায় করে। ওই চাঁদার ভাগ দাবি করে হিমেল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে আসছেন বলেও অভিযোগ করেন তারা।

এদিকে সড়ক অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। অনেককে জরুরি গন্তব্যে পৌঁছাতে ৩ থেকে ৪ কিলোমিটার পথ হেঁটে যেতে হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, "পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ শুনেছি। তাদের আইনগত সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এরপর তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।"


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: