পাঁচলাইশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬ মামলার আসামি এমরান

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশে ছয় মামলার আসামি সন্ত্রাসী এমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিএমপির পাঁচলাইশ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু ছালেক সঙ্গীয়

2026-07-03T20:17:58+00:00
2026-07-03T20:17:58+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পাঁচলাইশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬ মামলার আসামি এমরান
চট্টগ্রাম ব্যুরো
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:১৭ পিএম 
গ্রেপ্তার এমরান
চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশে ছয় মামলার আসামি সন্ত্রাসী এমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিএমপির পাঁচলাইশ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু ছালেক সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (৩ জুলাই) সকাল ৭টায় হাদুমাঝি পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পাঁচলাইশ থানা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরীর বাড়ির উঠানে স্বেচ্ছাসেবক দলের মিটিং চলাকালে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুর নেতৃত্বে হামলা চালিয়ে নেতাকর্মীদের অনেককে গুরুতর আহত করে বাড়িতে ব্যাপক লুটপাট চালায়। উক্ত ঘটনায় ফরহাদ আজাদ বাদী হয়ে নূরুল আজিম রনিকে প্রধান আসামি করে এমরানসহ ৪৯ জনের নাম উল্লেখ করে ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। 

অন্যদিকে সাংবাদিক ও ব্যবসায়ী নূরুল কবিরের নিকট দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে গত ১ জুন নূরুল কবিরকে তুলে নিয়ে সোহেলের গ্যারেজে আটকে রেখে মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করে নগদ ১ লাখ ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চাঁদা না পেলে পুনরায় অপহরণের হুমকি দেয়। উক্ত ঘটনার পরদিন সন্ধ্যা ৬টার দিকে এমরান তার দলবল নিয়ে এসে নূরুল কবিরকে কুপিয়ে গুরুতর জখম করে নগদ ৩৫ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন হাতিয়ে নেয়। এসময় তার স্ত্রীকেও ব্যাপক মারধর করে। উক্ত ঘটনায় পাঁচলাইশ থানায় এমরনাসহ কয়েকজনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়।

জানা যায়, পাঁচলাইশ থানাধীন হাদুমাঝি পাড়ার  মৃত জহির আহমদের ছেলে এমরান যুবলীগের রাজনীতিতে সক্রিয় থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। এলাকায় কেউ বাড়িঘর নির্মাণ করলে তাকে বাধ্য করে বাড়তি টাকায় ইট-বালি সাপ্লাই দিতেন, অন্যথায় মোটা অংকের চাঁদা আদায় করতেন। মাদক-জুয়ার আসর পরিচালনা করে এলাকার যুবসমাজকে ধ্বংসের মূলহোতা এই এমরান নিয়ন্ত্রণ করেন একটি কিশোর গ্যাং। এই গ্যাং দিয়ে চুরি, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করেন। 

জানতে চাইলে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি এমরানকে গ্রেপ্তার করা হয়েছে। 


  বিষয়:   লিশের অভিযান  গ্রেপ্তার ৬ মামলা  আসামি এমরান 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: