নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষণা

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৬ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ২০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের

2026-07-01T17:57:43+00:00
2026-07-01T17:57:43+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষণা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৫৭ পিএম 
পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা। ছবি ভোরের ডাক
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৬ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ২০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে অবকাঠামো উন্নয়ন, মহল্লার সড়ক নির্মাণ ও সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়-ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ২০০ টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার ২০৮ টাকা। এছাড়া উন্নয়ন ও প্রকল্প খাতে আয় এবং সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা।

উন্নয়ন খাতের মধ্যে টেকসই নগর উন্নয়ন প্রকল্পে ৬ কোটি টাকা, কোভিড-১৯ প্রকল্পে ৩ কোটি ৫০ লাখ ৮৫ হাজার টাকা, জলবায়ু প্রকল্পে ৫০ লাখ ৩০ হাজার টাকা এবং বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর কাঠামো উন্নয়ন প্রকল্পে ২৮ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রাখা হয়েছে। প্রাপ্তিসাপেক্ষে এসব প্রকল্পে মোট ৬১ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা আয় ও ব্যয় নির্ধারণ করা হয়েছে।

বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। পৌরসভার নয়টি ওয়ার্ডের সড়কে পর্যাপ্ত আলোকসজ্জার জন্যও প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, শাহীন আলম সাজু এবং দপ্তর সম্পাদক সালমির ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: