হালুয়াঘাট পৌরসভায় ২৪ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবদদাতা

সারাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন)

2026-06-30T20:21:50+00:00
2026-06-30T20:21:50+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
হালুয়াঘাট পৌরসভায় ২৪ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবদদাতা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:২১ পিএম 
ছবি ভোরের ডাক
ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি এ বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট আয় ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকা। অন্যদিকে বিভিন্ন খাতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২০ কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন হালুয়াঘাট পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হক এবং হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম।

পৌর প্রশাসক জানান, পরিচ্ছন্ন ও আধুনিক শহর গড়ে তুলতে এ বাজেটে বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ, ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, কবরস্থান নির্মাণ এবং শ্মশান নির্মাণের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

এ সময় তিনি পৌরবাসীর প্রতি পৌরকর, ব্যবসা লাইসেন্স ফি, দোকানভাড়া, পানির বিলসহ পৌরসভার যাবতীয় বকেয়া পাওনা যথাসময়ে পরিশোধ করার আহ্বান জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: